সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৮:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

কর কমিশনারের কার্যালয় (কর অঞ্চল-২৫ ঢাকা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ছয়টি শূন্য পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ৮২ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৬ মে থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৩০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  

 

প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয় (কর অঞ্চল-২৫ ঢাকা) 
পদের সংখ্যা: ০৬টি 
লোকবল নিয়োগ: ৮২ জন  

 

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১টি 
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি

 

পদের নাম: প্রধান সহকারী
পদসংখ্যা: ১৭টি 
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

 

পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ১১টি 
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

 

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১৯টি 
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

 

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৫টি 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

 

পদের নাম: অফিস সহায়ক 
পদসংখ্যা: ২৯টি 
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

 

চাকরির ধরন: অস্থায়ী 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: পুরানা পল্টন, ঢাকা 

 

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
 

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৫ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৬ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  
 

আবেদনের শেষ সময়: ৩০ মে ২০২৪