শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১১:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বড়াইগ্রাম বাসের ধাক্কায় ভ্যানচালক ছিটকে ট্রাকের তলে, চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

বড়াইগ্রাম বাসের ধাক্কায় ভ্যানচালক ছিটকে ট্রাকের তলে, চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

বাসের ধাক্কায় রিক্স্রাভ্যান থেকে ছিটকে ট্রাকের তলে পড়ে যায় ভ্যানচালক এবং চাকায় পিষ্ট হয়ে মারা যায় সে। নাটোরের বড়াইগ্রামে এভাবেই মর্মান্তিক মৃত্যু হয় সামাদ আলী মন্ডল (৪০) নামে এক ভ্যানচালকের। মঙ্গলবার রাত ৯টার দিকে বনপাড়া—নাটোর মহাসড়কের উপজেলার বনপাড়া কালিকাপুর কারিগরি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক সামাদ উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর বুজুর আলী পাড়ার হোসেন আলী মন্ডলের ছেলে। নিহতের স্বজনদের অভিযোগ, বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাস ও ট্রাকটি সনাক্ত করতে পারলেও রহস্যজনক কারণে এজাহারে অজ্ঞাত হিসেবে উল্লেখ করেছে।  

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, যাত্রী নামিয়ে নিজ বাড়ির দিকে ফেরার পথে বাসের ধাক্কার পর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় ভ্যানচালক সামাদ। ঘাতক ট্রাক ও বাসটিকে সনাক্ত করার চেষ্টা চলছে। এজাহারে আপাতত অজ্ঞাত লেখা হয়েছে। পরবর্তীতে সনাক্ত করা গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।