সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০২:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার (প্রকৌশল) পদে মৌখিক পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার (প্রকৌশল) পদে মৌখিক পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার (প্রকৌশল) পদে মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্ভেয়ার (প্রকৌশল) পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে ৫৬ জন নির্বাচিত হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের নিশ্চয়তা প্রদান করে না। প্রাথমিকভাবে নির্বাচিত রোল নম্বরধারী প্রার্থীদের ব্যক্তিগত তথ্য/পূর্ব কার্যকলাপ এবং দাখিলকৃত সনদ সরকারের সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে/সরকার নির্ধারিত পদ্ধতিতে ভেরিফাই করা হবে। ভেরিফিকেশন প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের সাময়িক নিয়োগের আদেশ যথাসময়ে জারি করা হবে।


প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশন ফরম এবং কোটা-সংক্রান্ত তথ্য যথাযথভাবে পূরণ করে দুই সেট ১৮ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর), মানবসম্পদ উন্নয়ন পরিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পানি ভবন, লেভেল-১, ৭২ গ্রিন রোড, ঢাকা-১২০৫ বরাবর (সরাসরি বা ডাকযোগে) জমা দিতে হবে।