সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৮:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৬ ওভারে ৩ উইকেট নেই, চাপে পাকিস্তান

৬ ওভারে ৩ উইকেট নেই, চাপে পাকিস্তান

তৃতীয় দিনে টাইগারদের বোলিং তোপে পড়েছে পাকিস্তান। রবিবার পাকিস্তান খেলা শুরু করে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে। স্কোর বোর্ডে মাত্র ৪৮ রান যোগ করতেই তিন উইকেট হারায় সফরকারীরা।

 

অভিষেকে দারুণ ব‍্যাটিংয়ে সেঞ্চুরি করা আজান আওয়াইজকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙেন তাসকিন আহমেদ। অভিজ্ঞ পেসারের অফ স্টাম্পের বাইরের বলে ব‍্যাট চালিয়ে দেন আজান। বলের লাইনে যেতে পারেননি পুরোপুরি। দ্রুত গতিতে আসা বল প্রথম স্লিপে মুঠোয় নেন নাজমুল হোসেন শান্ত। ভাঙে ১৯৮ বল স্থায়ী ১০৪ রানের জুটি।

 

বাংলাদেশ পায় পাকিস্তানের দ্বিতীয় উইকেট। এটি ছিল আজকের দিনে তাসকিনের দ্বিতীয় ওভার। কাঁধ সমান উঁচু থেকে ভালো ক্যাচ নিয়েছেন নাজমুলও। অভিষেক ইনিংসে তিন অঙ্ক ছোঁয়া আওয়াইস ফিরেছেন ১৬৫ বলে ১০৩ রান করে। তার এই ইনিংসের ১৪টি চারের মার রয়েছে। এর কিছুক্ষণ পরপরই সাজঘরে ফেরেন শান মাসুদ।

 

তাসকিনের অফ স্টাম্পের বাইরের বলে শট নিচে রাখতে পারেননি মাসুদ। পয়েন্টে ডাইভ দিয়ে চমৎকার নিচু ক‍্যাচ নেন সাদমান ইসলাম। ১৭ বলে ৯ রান করেন মাসুদ। এরপর পাকিস্তান শিবিরে আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। রানের খাতা খোলার আগেই সাউদ শাকিল সাজঘরে ফেরান তিনি।

 

মিরাজের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন সৌদ শাকিল। চার বল খেলে কোনো রান করতে পারেননি তিনি।

 

শাকিল রিভিউ নিয়েছিলেন। তবে বল ব্যাটে লাগেনি, হিট করেছে উইকেটেই। সর্বশেষ ৬ ওভারের মধ্যে ৩ উইকেট তুলে নিল বাংলাদেশ।

 

এ প্রতিবেদনে লেখা পর্যন্ত ৬৩ ওভারে চার উইকেটে ২২৬ রান করেছে পাকিস্তান।