শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৫:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও সন্তান দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও সন্তান দগ্ধ

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-


 

নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা এলাকায় একটি টিনশেড বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাতে স্বামী, স্ত্রী ও তাদের সন্তান দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে তাদেরকে ঢাকা শহরের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়, যেখানে তাদের চিকিৎসা চলছে।
 

পরে জানা যায়, তল্লা এলাকার ওই টিনশেড বাড়িতে ভাড়া থাকেন ওই পরিবারটি। সেহরির খাবার গরম করার জন্য গ্যাসের চুলা জ্বালানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এর ফলে গৃহকর্ত্রী কমলা বেগমের শরীরে আগুন লেগে যায়। পাশের কক্ষ থেকে তার স্বামী ও মেয়ে ছুটে এসে কমলার শরীরের আগুন নেভাতে গেলে তারা দুইজনও দগ্ধ হন। পরে তিনজনকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ শহরের খানপুরস্থ ৩০০ শয্যা হাসপাতালে এবং পরে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, “কমলা বেগমের শরীরের ৬২ শতাংশ পুড়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। আর তার স্বামী ও মেয়ে সামান্য দগ্ধ হয়েছেন, তাদের চিকিৎসা চলছে।”
 

তিনি আরও জানান, ২০২০ সালে তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে গ্যাসলাইন থেকে বিস্ফোরণের ঘটনায় ৩৪ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছিলেন।