শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৪:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ, বাবাকে হত্যার ঘটনায় মূল আসামি নান্টুসহ গ্রেপ্তার ২

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ, বাবাকে হত্যার ঘটনায় মূল আসামি নান্টুসহ গ্রেপ্তার ২

রাজশাহী জেলা প্রতিনিধি:-

 

রাজশাহী নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম আলী (৫২) নামের এক বাসচালককে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনায় র‍্যাব-৫ এর অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নান্টু এবং তার সহযোগী খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
 

শনিবার সকালে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ পারভেজ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
 

তিনি জানান, গত বুধবার বিকেলে তালাইমারী এলাকায় আকরামের মেয়ে আলফিকে উত্ত্যক্ত করে নান্টু। বিষয়টি জানালে আকরাম আলী প্রতিবাদ করেন এবং নান্টুর বাড়িতে অভিযোগ দেন। পরে রাতে নান্টু ও তার সহযোগীরা আকরামের বড় ছেলে ইমাম হাসানের ওপর হামলা চালায়। ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলাকারীদের লাঠি, রড ও ইটের আঘাতে গুরুতর আহত হন আকরাম। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

ঘটনার পরদিন আকরামের ছেলে বোয়ালিয়া থানায় নান্টুসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই র‍্যাব অভিযান শুরু করে।
 

শুক্রবার রাতে নওগাঁ সদর উপজেলার রাম রায়পুরাড়া এলাকা থেকে নান্টু ও খোকনকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার বিকেলে তালাইমারী এলাকা থেকে রুমেল নামে নান্টুর এক সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ।
 

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আদালতের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।