সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০২:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ মুক্তি পাচ্ছে জয়ার বাগান বিলাস

আজ মুক্তি পাচ্ছে জয়ার বাগান বিলাস

ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-
 

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বর্তমানে পশ্চিমবঙ্গের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন, তবে এবার তিনি অভিনয় করেছেন এক নতুন মিউজিক্যাল ফিল্মে, যার নাম ‘বাগান বিলাস’।
 

আজ ২৭ জানুয়ারি (সোমবার) রাত ৯টায় মুক্তি পাচ্ছে এই ফিল্মটি, যা পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা।
 

জয়া আহসান তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে লিখেছেন, "আমাদের ‘বাগান বিলাস’, ২৭ জানুয়ারি, রাত ৯টায়।"
 

এছাড়া, জানা গেছে, ‘বাগান বিলাস’-এর গানটি গেয়েছেন এলিটা করিম ও প্রীতম হাসান, এবং তারা জয়া আহসানের সঙ্গে একই সাথে অভিনয় করেছেন।
 

গেল ২০ জানুয়ারি, প্রীতম হাসান ও এলিটা করিমের সঙ্গে একটি ছবি শেয়ার করে জয়া জানিয়েছিলেন, তারা এক রোমাঞ্চকর কাজ করছেন। আর সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে, যখন দর্শকরা আজ রাতে এটি উপভোগ করতে পারবেন।