শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:০১:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ঢাকা প্রেস
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-


 

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। তিতাস কমিউটার ট্রেন থেকে পড়ে মারা গেছেন অলিউল্লাহ নিবির (১৭) নামে এক কলেজছাত্র।
 

নিবির ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দক্ষিণ মৌড়াইলের আমান উল্লাহর ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের কমার্স শাখার শিক্ষার্থী ছিলেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিবির নরসিংদী থেকে তিতাস কমিউটার ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া আসছিলেন। ট্রেনের দরজায় বসে থাকা অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছালে তিনি ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) এসআই সুব্রত বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।