শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:১৪:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নেত্রকোণায় ডিবি পরিচয়ে বাসে ডাকাতির চেষ্টা, দুই ডাকাত আটক

নেত্রকোণায় ডিবি পরিচয়ে বাসে ডাকাতির চেষ্টা, দুই ডাকাত আটক

ঢাকা প্রেস
বিশেষ প্রতিনিধি (নেত্রকোণা):-


নেত্রকোণার পূর্বধলায় ডিবি পরিচয়ে একটি যাত্রীবাহী বাসে ডাকাতির চেষ্টা চালানোর সময় দুই ব্যক্তিকে সেনাবাহিনী গ্রেফতার করেছে। এই ঘটনাটি শনিবার রাত ১১টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের হামিদপুর বাজার এলাকায় ঘটে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে খায়রুল ইসলাম (৪২) এবং একই উপজেলার শ্যামগঞ্জ এলাকার আব্দুল হালিম মাস্টারের ছেলে আল মামুন (৪৪)। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

নেত্রকোনা সেনাক্যাম্পের মেজর জিসানুল হায়দার জানিয়েছেন, গত রাতে ঢাকাগামী একটি সেন্টমার্টিন পরিবহনের বাসকে ডাকাতির উদ্দেশ্যে থামিয়ে এই দুই ব্যক্তি বাসে উঠে ডিবি পরিচয় দিয়ে যাত্রীদের তল্লাশি শুরু করে। এতে ওই এলাকায় যানজট সৃষ্টি হয়। যানজট দেখে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে।

সেনাবাহিনীর কর্মকর্তা আরও জানিয়েছেন, গ্রেফতারের সময় এই দুই যুবক পালানোর চেষ্টা করে। জব্দ করা মোটরসাইকেলসহ তাদের পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বধলা থানার ওসি রিয়াদ মাহমুদ জানিয়েছেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।