শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৬:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামি সংগীত বিতর্ক: দুই গ্রেপ্তার

চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামি সংগীত বিতর্ক: দুই গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ

 

চট্টগ্রাম নগরীতে দুর্গাপূজার একটি মণ্ডপে ইসলামি সংগীত পরিবেশনের ঘটনায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
 

গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপে এই ঘটনা ঘটে। পূজা কমিটির অনুমতি নিয়ে চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের একটি সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা মঞ্চে দুটি গান পরিবেশন করেন। এর মধ্যে একটি গান ছিল 'গ্রামের নও জুয়ান হিন্দু-মুসলমান' এবং অপরটি ছিল 'শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম'। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
 

এই ঘটনার জেরে পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক সজল দত্তকে বরখাস্ত করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খান নিশ্চিত করেছেন যে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
 

চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামান দাবি করেছেন যে, তারা সম্প্রীতির গান পরিবেশন করেছিল এবং কেউ কেউ ভিডিও এডিট করে অপপ্রচার চালাচ্ছে। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার নিশ্চিত করেছে যে, ভাইরাল হওয়া ভিডিওটি এডিট করা নয়।
 

এই ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর অভিযোগ উঠলেও সংগঠনটি একে প্রত্যাখ্যান করেছে। ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম একটি ফেসবুক পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।