শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:১১:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

কুড়িগ্রামের বালুচরে বালুচাপা মরদেহের পা

কুড়িগ্রামের বালুচরে বালুচাপা মরদেহের পা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় ধরলার ধু ধু বালু চরে একটি মদেহের সন্ধান পেয়েছে পুলিশ। বালু চাপা দেওয়া মরদেহর পা দুটো উপরে ভেসে আছে। দেখতে ভীড় করছে শতশত উৎসুক জনতা।

 

কুড়িগ্রামের বালুচরে বালুচাপা মরদেহের পা


 

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে কয়েকজন কৃষক মাঠে কাজে যাওয়ার সময় বালুর বাইরে বেরিয়ে থাকা মানুষের পা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 
 

ঘটনাটি ঘটেছে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী ধরলা সেতুর প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে।
 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।
 

তিনি জানান, মরদেহটি সম্পূর্ণ অংশ বালুর নিচে পোতানো রয়েছে শুধু পা দুটি বাইরে।


বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে রংপুর পুলিশের ক্রাইম টিমকে অবগত করা হয়েছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর পুলিশের ক্রাইম টিম ঘটনাস্থলে পৌঁছায়নি।