শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৮:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বজ্রপাতের শিকার এক শিশু: হাতিয়ায় মর্মান্তিক ঘটনা

বজ্রপাতের শিকার এক শিশু: হাতিয়ায় মর্মান্তিক ঘটনা

ঢাকা প্রেস নিউজ,নোয়াখালী প্রতিনিধি:-
 

নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে এক শিশুর মৃত্যুর ঘটনা সকলকে শোকাহত করেছে............

গত মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে, হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, বেলা ১১টা থেকে এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। ঘরের পাশের শুকনো লাকড়ি রান্না ঘরে নিতে যাওয়ার সময়, বজ্রপাত এড়াতে একটি গাছের নিচে আশ্রয় নেয় সুমি আক্তার (১০)। কিন্তু দুর্ভাগ্যবশত, সেই গাছটিতেই বজ্রপাত হয় এবং সুমি ঘটনাস্থলেই মারা যায়।
 

সুমি আক্তার একই ওয়ার্ডের ইউসুফ হোসেন ও আফসানা দম্পতির মেয়ে। স্থানীয় গ্রাম পুলিশ আলাউদ্দিন জানান, বজ্রপাতের আঘাতে গাছের বাকল ছিঁড়ে গিয়ে সুমির শরীরে আঘাত লাগে।

 

হাতিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত ইউএনও) মিল্টন চাকমা ঘটনাটি নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসন শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকবে।

 

নিঝুম দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন জানান, বিষয়টি পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।