বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৫১:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ওয়ানডে ক্যারিয়ারের ৪৭তম সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি

ওয়ানডে ক্যারিয়ারের ৪৭তম সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি

ওয়ানডে ক্যারিয়ারের ৪৭তম সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। সেটাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। আজ সোমবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে স্বমহিমায় ধরা দেন ‘কিং’ খ্যাত বিরাট কোহলি। 

বিধ্বংসী ব্যাটিংয়ে ৭৭তম আন্তর্জাতিক সেঞ্চুরির তুলে নেওয়ার পাশাপাশি গড়েন বিশ্বরেকর্ডও। ওয়ানডেতে দ্রুততম ১৩ হাজার রান পূরণ করার রেকর্ড এখন কোহলির। গতকাল রবিবার ৮ রানে অপরাজিত ছিলেন কোহলি। 

আজ রিজার্ভ ডেতে ব্যাটিংয়ে নেমে ফিফটি তুলে নেন ৫৫ বলে। এরপর তিনি আরো ভয়ংকর হয়ে ওঠেন। মাত্র ৮৪ বলে তুলে নেন ক্যারিয়ারের ৪৭তম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৯৪ বলে ৯ চার ৩ ছক্কায় ১২২ রানে অপরাজিত থাকেন। 


এই ইনিংস খেলার পথেই ১৩ হাজারী ক্লাবে প্রবেশ করেন কোহলি। এতে তার সময় লেগেছে ২৭৭ ইনিংস। এত দিন এই রেকর্ড ছিল ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকারের। তিনি ৩২১ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন।

এ নিয়ে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টানা চারটি সেঞ্চুরি হাঁকালেন কোহলি। এর মাধ্যমে তিনি একটি স্টেডিয়ামে টানা সবচেয়ে বেশি সেঞ্চুরির ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার সঙ্গে যুগ্মভাবে শীর্ষে উঠে এলেন।

উল্লেখ্য, আজকের ম্যাচে কোহলির পাশাপাশি সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি হাঁকানো রাহুল খেলেছেন ১০৬ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস। ৫০ ওভারে ২ উইকেটে ৩৫৬ রানের পাহাড় গড়েছে ভারত।