শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:৪০:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চিলমারীতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত সুলতানা মহোদয়ের মতবিনিময় সভা

চিলমারীতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত সুলতানা মহোদয়ের মতবিনিময় সভা

ঢাকা প্রেস
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ


কুড়িগ্রামের চিলমারীতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত সুলতানা মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ শে অক্টোবর) দুপুর ১২ টার সময় উপজেলা পরিষদের সভাকক্ষে, উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার(ভারঃ) সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত সুলতানা। উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষা কর্মকর্তা, স্থানীশ সরকারের কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রাথমিক কর্মকর্তা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত সুলতানা, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, নঈম উদ্দিন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বিএনপি উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল বারী সরকার, বাংলাদেশ জামায়েত ইসলামীর, ভারপ্রাপ্ত আমীর, অধ্যাপক নুর আলম মুকুল, সাংবাদিক নজরুল ইসলাম সাবু, নাজমুল হুদা পারভেজ, সাওরাত সোহেল, মনিরুল আলম লিটু, এস এম নুরুল ইসলাম সরকার, আলমগীর হোসেন, মমিনুল ইসলাম বাবু, রিয়াদুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, আখতারুজ্জামান আসিফ, মিজানুর রহমান মিজান, এসএম রাফি, বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের সাব্বির মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বিভিন্ন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য সেবা, কৃষি, বাল্যবিবাহ, দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ করার বিষয়ে আস্বাস দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য বলেন। মতবিনিময় শেষে রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে এবং চিলমারীকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং চিলমারীর উন্নয়নের জন্য সবাইকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করেন।