শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৫:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রাজধানীতে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবার ও সহকর্মীরা

রাজধানীতে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবার ও সহকর্মীরা

ঢাকা প্রেস নিউজ

 

ঢাকা, ৯ অক্টোবর: রাজধানীর বাড্ডায় বাসচাপায় একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার সকালে প্রগতি সরণি সড়কে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিহত হন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী তাসনিম জাহান আইরিন (২৪)।
 

নিহত আইরিন শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি, রাজধানীর একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে ফুজি ট্রেড সেন্টারের সামনে আকাশ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় স্থানীয়রা তীব্র উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জিয়া উদ্দিন আহম্মেদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

আইরিনের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীরা গভীর শোকাহত। তারা এই নির্মম ঘটনার জন্য দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন।