শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৮:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

শ্বশুরবাড়িতে বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শ্বশুরবাড়িতে বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-

 

চট্টগ্রামের বোয়ালখালীতে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার শাকপুরা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের ইয়াছিন তালুকদার বাড়িতে ঘরে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় মো. মনছুর আলম (৩৯) বিদ্যুৎস্পৃষ্ট হন।
 

পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার বাসিন্দা মনছুর কয়েকদিন আগে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। স্থানীয় ইউপি সদস্য কফিল উদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

মঙ্গলবার (৫ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রাফেদুল ইসলাম। তিনি জানান, মনছুরকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।