বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:০২:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে মিয়ামি

টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে মিয়ামি

ইন্টার মিয়ামির জার্সিতে লিওনেল মেসির জাদু চলছেই। সোমবার সকালে লিগস কাপের শেষ ষোলোর ম‌্যাচে এফসি দালাসকে হারিয়েছে মিয়ামি। নির্ধারিত সময়ে দুই দলের লড়াই ৪-৪ গোলে সমতায় থাকে। পরে সরাসরি পেনাল্টি শুট-আউটে দালাসকে ৫-৩ গোলে হারায় মিয়ামি। আর এই জয়ে লিগস কাপে শেষ আটে চলে গেছে মেসির দল।

ম‌্যাচের ষষ্ঠ মিনিটে মেসির পা ছুঁয়ে আসে প্রথম গোলটি। তবে প্রথমার্ধেই ২-১ গোলে লিড নিয়ে নেয় দালাস। ৩৭তম মিনিটে গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ফাকুন্দো কুইগনোন আর ৪৫তম মিনিটে তানজানিয়ার বার্নার্ড কামুনগো। ম্যাচের ৬৩তম মিনিটে দালাস যায় তৃতীয় গোলটি। ফ্রি-কিক থেকে আসা বলে পা ছুঁইয়ে বল জালে জড়ান ২১ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার আলান ভালেসকো। 


২ মিনিট পরই জর্দি আলবার বাড়ানো বল জালে জড়িয়ে ব্যবধান ৩-২ করেন মিয়ামির বেঞ্জামিন ক্রিমাশ্চি। আর ৬৮তম মিনিটে রবার্ট টেইলর আত্মঘাতী গোল করে বসলে দালাস এগিয়ে যায় ৪-২ ব্যবধানে। এর পরই শুরু হয় মেসি-ম্যাজিক! ৮০তম মিনিটে মেসির নেওয়া দুর্দান্ত ফ্রি-কিক ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান দালাসের মার্কো ফারফান।

 আর ৮৫তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে মিয়ামিকে ৪-৪ গোলে সমতা এনে দেন মেসি। এরপর ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম শটটি নেন মেসি, করেন দারুণ গোল। মিয়ামির পাঁচজনই গোল করেন, আর দালাসের পমিক্যাল করেন পেনাল্টি মিস। ফলে টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে লিগস কাপের শেষ আটে জায়গা করে নিয়েছে মিয়ামি।