শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৩:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে এগোবে এনসিপি

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে এগোবে এনসিপি

ঢাকা প্রেস-ডেস্ক নিউজ:-

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে। দলটির নেতারা জানিয়েছেন, ঈদের পর আরও কর্মসূচি ঘোষণা করা হবে। তবে সেনাবাহিনী ও সেনাপ্রধানের বিষয়ে যে কোনো বক্তব্য দিতে সতর্ক থাকবে তারা।

 

এনসিপি দাবি করছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। তবে তারা নির্বাহী আদেশের পরিবর্তে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষেধাজ্ঞা চায়। বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগেই দলটি আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছে এবং এ বিষয়ে ধারাবাহিক কর্মসূচি পালন করবে।

 

এনসিপির মতে, বিচার চলাকালীন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো যাতে রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারে, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধেও কঠোর অবস্থানে থাকবে দলটি।

 

এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, "এই মুহূর্তে আমরা আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ওপর গুরুত্ব দিচ্ছি। তবে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে দলটি নিষিদ্ধ করার লক্ষ্যেই আমরা এগোচ্ছি।"