শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৫:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পূজা উদযাপন কমিটির নেতার অনুরোধেই শিল্পীরা মণ্ডপে যান: সিএমপি

পূজা উদযাপন কমিটির নেতার অনুরোধেই শিল্পীরা মণ্ডপে যান: সিএমপি

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-


চট্টগ্রামের জেএমসেন হলের পূজামণ্ডপে একটি ইসলামী গান পরিবেশন করা নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে ‘চট্টগ্রাম কালচারাল একাডেমি’ নামে একটি সংগঠনের ছয়জন শিল্পী মণ্ডপে একটি ইসলামী গজল ও একটি বাউল গান পরিবেশন করে। এই গানের কিছু শব্দ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বলে অভিযোগ উঠেছে।
 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় মণ্ডপে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুইজনকে গ্রেপ্তার করে।
 

সিএমপির উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) রইছ উদ্দিন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনায় কোনো সাম্প্রদায়িক উদ্দেশ্য ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তকেও জিজ্ঞাসাবাদ করা হবে।