শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৭:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

ড. মুহাম্মদ ইউনূস কাতার সফরে যাচ্ছেন

ড. মুহাম্মদ ইউনূস কাতার সফরে যাচ্ছেন

ঢাকা প্রেস,নিউজ ডেস্ক:-

 

আন্তর্জাতিক একটি সম্মেলনে অংশ নিতে কাতার সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২২ ও ২৩ এপ্রিল কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য ‘আর্থনা (আমাদের পৃথিবী)’ শীর্ষ সম্মেলনে তিনি স্পিকার হিসেবে যোগ দেবেন বলে জানা গেছে। এই সম্মেলনে অংশ নিতে তিনি ২১ এপ্রিল দোহার উদ্দেশ্যে যাত্রা করবেন।
 

আর্থনা সম্মেলনটি কাতার ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে। জলবায়ু পরিবর্তন ও শুষ্ক অঞ্চলের পরিবেশ-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নির্ধারণই এ সম্মেলনের মূল লক্ষ্য।
 

ড. ইউনূস ছাড়াও এই সম্মেলনে বক্তৃতা করবেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ইব্রাহিম থিওয়া, ইরিনার ডেপুটি ডিরেক্টর গৌরী সিং এবং আইইউসিএন’র ডিরেক্টর জেনারেল ড. গ্রিথেল এগুইলারসহ আরও অনেকে।
 

আয়োজক কর্তৃপক্ষ ইতোমধ্যে ড. ইউনূসকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বলে সূত্রে জানা গেছে।