শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩০:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে কুড়িগ্রামে এক ব্যবসায়ীর মৃত্যু 

বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে কুড়িগ্রামে এক ব্যবসায়ীর মৃত্যু 

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কু‌ড়িগ্রামের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে আব্দুর রাজ্জাক (৩৮) না‌মে এক ব্যবসায়ীর মৃত্যু হ‌য়ে‌ছে। শ‌নিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দি‌কে উপজেলার গুনাইগাছ ইউনিয়‌নের নেফরা ভাটারপাড় গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। তিনি ওই এলাকার জামাল উদ্দিন ব্যাপারীর ছে‌লে।

 

স্থানীয়রা জানান, আব্দুর রাজ্জাক সকালে নিজ পুকুরে পা‌নি সেচের জন‌্য বৈদ্যুতিক মটরের সং‌যোগ দি‌তে যান। এ সময় অসাবধানতাবশত বিদ‌্যুৎস্পৃষ্ট হন তিনি। প‌রে স্বজনরা তাকে উদ্ধার ক‌রে উলিপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা ক‌রেন। তি‌নি স্থানীয় মু‌দি দোকানি।

 

উলিপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।