শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৪:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

লাকসামে স্থানীয় সমস্যার সমাধানে স্থানীয়দের ভূমিকা: ড. বদিউল আলম

লাকসামে স্থানীয় সমস্যার সমাধানে স্থানীয়দের ভূমিকা: ড. বদিউল আলম

ঢাকা প্রেস
কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধ:-


 

শুক্রবার, ১১ অক্টোবর, লাকসামে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর কেন্দ্রীয় সম্পাদক, দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার স্থানীয় সমস্যা সমাধানে স্থানীয়দের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন।
 

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের সাথে মতবিনিময় সভায় ড. বদিউল আলম বলেন, "স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা করলে দেশে তেমন কোনো সমস্যা থাকবে না। স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে সমাধান হলে সরকারিভাবে জাতীয় সমস্যা সমাধান করতে সহজতর হবে।"
 

তিনি আরও বলেন, "স্থানীয়রা যদি স্থানীয় সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে, তাহলে দেশ এগিয়ে যাবে।"
 

সমাবেশে পিএফজি লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমেদের সঞ্চালনায় পিএফজির এম্বাসেডর এডভোকেট বিকাশ চন্দ্র সাহা, এম্বাসেডর মো: সিরাজুল হক, নাজমুন নাহার নূপুর, লাকসাম উপজেলা জাকের পার্টির সভাপতি ও পিএফজি এম্বাসেডর নূরে আলম মানিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।