সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৩:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সিডিএফএ-মেয়র অ-১৩ একাডেমি কাপ ফুটবলে দঃহালিশহর ফুটবল একাডেমির অনুশীলন উদ্বোধন

সিডিএফএ-মেয়র অ-১৩ একাডেমি কাপ ফুটবলে দঃহালিশহর ফুটবল একাডেমির অনুশীলন উদ্বোধন

ক্রীড়া ডেস্ক (চট্টগ্রাম):-

 

নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির অ-১৩ দলের অনুশীলন আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক তারকা ফুটবলার ও ক্রীড়া সংগঠক,বিশিষ্ট রাজনৈতিক মোঃ মাহাবুব এলাহী।

 

সিডিএফএ-মেয়র অ-১৩ একাডেমি কাপ ফুটবলে দঃহালিশহর ফুটবল একাডেমির অনুশীলন উদ্বোধন

 


বৃহস্পতিবার বিকেলে সিডিএ বালুর মাঠে টিম ম্যানেজার ও পরিচালক- সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা'র পরিচালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য ও সহকারী ফিজিও ডাঃ উদয়ন কান্তি মিত্র, সাবেক ফুটবলার ও উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, সিনিয়র ডিভিশনের ফুটবলার, সহকারী কোচ মোঃ মামুন, কিপার মোঃ ওমর,ফারুক মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার,সদস্য রাহুল, মোঃ রাহাত হোসেন, মোঃ রাকিব হোসেন, মোঃ আইয়ুব প্রমুখ।


উদ্বোধন কালে প্রধান অতিথি সাবেক ক্রীড়াবিদ, ফুটবলার মাহাবুব এলাহী কে অনুর্ধ্ব -১৩ দলের সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেয়।


এরপর অতিথিরা একাডেমির সদস্য ও খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন। 


একই দিনে টিমের জার্সি উন্মোচন ও দলনেতা মোঃ সাফায়েতুল হক,  সহ- দলনেতা মোঃ সামিউর রহমান সামিরের নাম ঘোষণা করা হয়। 


শেষে সিনিয়র দল (অ-১৭) ও জুনিয়র টিম(অ-১৩) এর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ গোল শুন্য ভাবে হয়েছে।