সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্বকাপের ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার

বিশ্বকাপের ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার

বিশ্বকাপ অভিযান শুরুর আগেই বড় ধাক্কা খেল ব্রাজিল। দলের অন্যতম ভরসার নাম নেইমার জুনিয়র চোট পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় প্রথম ম্যাচে মাঠে নামতে পারছেন না এই তারকা ফরোয়ার্ড।

 

শনিবার মরক্কোর বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। তবে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, নেইমার এই ম্যাচের জন্য প্রস্তুত নন।

 

আনচেলত্তি জানান, পুনর্বাসন প্রক্রিয়ায় নেইমার কঠোর পরিশ্রম করছেন এবং দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোচের আশা, আগামী সপ্তাহের মধ্যে তিনি দলীয় অনুশীলনে ফিরতে পারবেন।

 

ফলে মরক্কোর বিপক্ষে ব্রাজিলকে খেলতে হবে তাদের সবচেয়ে অভিজ্ঞ আক্রমণভাগের খেলোয়াড়কে ছাড়াই। তবে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ- হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারকে পাওয়া যেতে পারে বলে আশাবাদী দলটির কোচিং স্টাফ।

 

জাতীয় দলের হয়ে নেইমারের সর্বশেষ ম্যাচ ছিল ২০২৩ সালের অক্টোবরে। দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকার পর বিশ্বকাপ দলে তাকে অন্তর্ভুক্ত করা নিয়ে বেশ আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত কোচ আনচেলত্তি তার অভিজ্ঞতার ওপর আস্থা রেখে চূড়ান্ত স্কোয়াডে জায়গা দেন।

 

তবে প্রথম ম্যাচে তার অনুপস্থিতি ব্রাজিলের জন্য যেমন চিন্তার বিষয়, তেমনি প্রতিপক্ষ মরক্কোর জন্য এটি বাড়তি আত্মবিশ্বাসের উপলক্ষ হয়ে উঠতে পারে।