শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৮:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সাঘাটার বোনারপাড়ায় শ্রমিক দলের সভাপতি মানিক মিয়া চাদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে গ্রেফতার

সাঘাটার বোনারপাড়ায় শ্রমিক দলের সভাপতি মানিক মিয়া চাদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে গ্রেফতার

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার:-

 

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া-গাইবান্ধা সিএনজি স্টানের চেইন মাষ্টার ও বোনারপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মানিক মিয়াকে চাদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী । 

 

৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে বোনারপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয় । সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

গ্রেফতারকৃত মানিক মিয়া বোনারপাড়া ইউনিরয়নের পূর্ব শিমুল তাইড় গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ।

 

পুলিশ ও সেনাবাহিনী সুত্রে  জানা যায়, গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া-গাইবান্ধা সিএনজি স্টানের চেইন মাষ্টার মানিক মিয়াসহ ৪/৫ জনের একটি চক্র প্রতিটিটি সিএনজি হতে প্রতিদিন ৩০ টাকা চাঁদা নেন,বিষয়টি নিয়ে সিএনজি চালকরা একাধিকবার চাদার পরিমান কমানোর দাবী করলে চেইন মাষ্টার মানিক মিয়া চাঁদা নেয়া বন্ধ বা টাকার পরিমান কমায়নি।

 

এই বিষয়ে সিএনজি চালকারা সোনাবাহিনী বরাবর লিখিত অভিযোগ দিলে ,মঙ্গলবার দুপুরে বোনারপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে মানিক মিয়াকে গ্রেফতার করা হয় । এসময় তার কাছ থেকে চাঁদা আদায়ের প্রমাণ স্বরুপ প্রতিদিনের সিএনজির সিডিউল ও চলকদের কাছ থেকে চাঁদা আদায়ের একটি টালী খাতা জব্দ কর হয়। পরে তাকে সাঘাটা থানায় সোপর্দ করে সেনাবাহিনী।