সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৭:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এনসিসি ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি

এনসিসি ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি

বেসরকারি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি) লিমিটেড কর্মী নিয়োগে সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ক্রেডিট ডিপার্টমেন্টে একাধিক কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: ক্রেডিট অফিসার
পদসংখ্যা: একাধিক
যোগ্যতা: এমবিএ/ এমবিএম/ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/ বিভাগ বা সমমানের সিজিপিএ/ জিপিএ গ্রহণযোগ্য নয়। ক্রেডিট অপারেশনে কোনো প্রফেশনাল সার্টিফিকেট থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ব্রাঞ্চ ক্রেডিট অপারেশনে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ক্রেডিট অ্যাপ্রাইজাল, ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, আইসিআরআরএস, প্রজেক্ট ফাইন্যান্সিং ইভ্যালুয়েশনে ভালো জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। প্রযুক্তিগত দক্ষতা থাকতে হবে। ঋণসংক্রান্ত কাজে ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।


বয়স: ২০২৩ সালের ৩০ জুলাইয়ে সর্বোচ্চ ৪০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: ব্যাংকের নীতিমালা অনুযায়ী দক্ষতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ জুলাই ২০২৩।