শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:৩১:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

তাপসী তাবাসসুমের বিরুদ্ধে মানহানির মামলা

তাপসী তাবাসসুমের বিরুদ্ধে মানহানির মামলা

ঢাকা প্রেস নিউজ

 

লালমনিরহাটের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। তিনি জুলাই গণহত্যা এবং নিহত আবু সাঈদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে সম্প্রতি সাময়িক বরখাস্ত হয়েছেন।
 

মঙ্গলবার (৮ অক্টোবর), গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে এ মামলা করেন। মামলার আবেদনে উল্লেখ করা হয়, ঊর্মি শুধু আবু সাঈদকে নয়, বরং সরকার এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য করেছেন। তার এই বক্তব্য জনমনে ভীতি সৃষ্টি করেছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
 

উল্লেখ্য, ঊর্মি ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এ ঘটনায় সরকার প্রথমে তাকে ওএসডি করে এবং পরে সাময়িক বরখাস্ত করে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।