মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৫:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপির নেতা হাফিজ-আলতাফের ২১ মাসের কারাদণ্ড

বিএনপির নেতা হাফিজ-আলতাফের ২১ মাসের কারাদণ্ড

পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মো. হাফিজ উদ্দিন আহমদ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ রায় ঘোষণা করেন। ২০১১ সালে রাজধানীর গুলশান থানায় দায়ের করা মামলার রায়ে মোট ১৯ জনকে ২১ মাসের সাজা দিয়েছেন আদালত।

রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত রোববার রায় ঘোষণার দিন ঠিক করেন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী।

মামলায় অভিযোগ আনা হয় যে, আসামিরা ২০১১ সালের ৪ জুন গুলশান থানার মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাংকের সামনে রাস্তার ওপর অবৈধ সমাবেশ থেকে পুলিশের কাজে বাধা দেন এবং তাদের ওপর আক্রমণ করেন। রাস্তার চলাচল করা গাড়ি ভাঙচুর করা ও আগুন ধরিয়ে দেওয়া হয়।

বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীতে নাশকতা ও সহিংসতা চালানোর পর গত ৫ নভেম্বর সকালে গাজীপুরের টঙ্গি থেকে আলতাফ হোসেনকে গ্রেফতার করে র‍্যাব। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

আগুন সন্ত্রাসের দায়ে সাজা হচ্ছে অপরাধীদের, দলীয় পরিচয়ে নয়আগুন সন্ত্রাসের দায়ে সাজা হচ্ছে অপরাধীদের, দলীয় পরিচয়ে নয়
সাজা পাওয়াদের মধ্যে রয়েছেন- অবসরপ্রাপ্ত মেজর মো. হানিফ, এমএ আউয়াল খান, সাবেক কমিশনার এমএ কাউয়ুম, মো. দুলাল, মো. রাসেল, মঈনুল ইসলাম, তোফায়েল আহম্মেদ ওরফে লিটন, মো. বাবুল হোসেন ওরফে বাবু, মো. আলমগীর হোসেন ওরফে রাজু, মো. জাহাঙ্গীর শিকদার ওরফে বাবু, আরিফুল ইসলাম, মো. বিল্লাল হোসেন, মো. সামসুল হক মিয়াজী, মো. বিপ্লব, মো. খুরশিদ আলম মমতাজ, মো. মোশারফ হোসেন ও মো. মাহাবুব।