শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৮:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সিরাজগঞ্জে ইলিশ শিকারে ১৪ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জে ইলিশ শিকারে ১৪ জেলের কারাদণ্ড

ঢাকা প্রেস
সিরাজগঞ্জ প্রতিনিধি:-

 

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যমুনা নদীতে ইলিশ মাছের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে ১৪ জন জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
 

বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এসব জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৩০ কেজি ইলিশ মাছ এবং দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া সুলতানা কেয়া জানান, আগামী ৩ নভেম্বর পর্যন্ত যমুনা নদীতে ইলিশ মাছের প্রজনন মৌসুম চলছে। এই সময় নদীতে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। জেলেদের জীবিকা নির্বাহের জন্য সরকার তাদেরকে বিভিন্ন সহযোগিতা করে। কিন্তু কেউ যদি এই আইন অমান্য করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 

উদ্ধারকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।