বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৫২:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সুপার ফোরে খেলার সম্ভাবনা নিয়ে পাকিস্তান যাচ্ছেন লিটন

সুপার ফোরে খেলার সম্ভাবনা নিয়ে পাকিস্তান যাচ্ছেন লিটন

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এশিয়া কাপের ‘সুপার ফোর’ নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। ‘বি’ গ্রুপে দুই ম্যাচ খেলার পর বাংলাদেশ দলের যে নেট রানরেট, তাতে এই গ্রুপে তৃতীয় হওয়ার কোনো সম্ভাবনা নেই টাইগারদের। তাই বলা যায়, বাংলাদেশের ফোর নিশ্চিতই। সুপার ফোরে খেলার সম্ভাবনা নিয়ে আজ পাকিস্তান যাচ্ছেন ভাইরাস জ্বর থেকে সেরে উঠা লিটন কুমার দাস।

বিসিবি সূত্রে জানা গেছে, আজ রাত ৯টায় কাতার এয়ারওয়েজে লিটন দাসের ফ্লাইট ঠিক করা হয়েছে। কাতারের দোহা থেকে লাহোরের ফ্লাইট ধরবেন তিনি। তবে লিটনকে কার পরিবর্তে দলে নেওয়া হবে সেটা এখনো জানানো হয়নি। দলে ইনজুরি শঙ্কা আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।


তাই সতর্কতা হিসেবে লিটনকে পাঠানো হচ্ছে। প্রধান নির্বাচক বলেন, ‘লিটন দাসকে নিয়ে যাওয়ার জন্য তো কাউকে ইনজুরিতে পড়তে হবে। দল তো ১৭ জনের হয়ে গেছে। তবে কিছু ইনজুরি শঙ্কা আছে দলে। আমরা আলোচনা করছি আপাতত।’

এশিয়া কাপের জন্য গত ২৭ আগাস্ট শ্রীলঙ্কায় যায় বাংলাদেশ দল। কিন্তু জ্বরের কারণে দলের সঙ্গে যেতে পারেননি লিটন। তার সুস্থ হওয়ার অপেক্ষা করা হয়। পরে তাকে রুলড আউট করে পাঠানো হয় এনামুল হক বিজয়কে। দলের কেউ নতুন করে ইনজুরিতে পড়লেই স্কোয়াডে ঢুকতে পারবেন লিটন।