শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:১১:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

ধরলার বালুচরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

ধরলার বালুচরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 


কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সোনাইকাজী গ্রামের চর অঞ্চলের ভুট্টা ক্ষেতের পাশে বালু চর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৯ টার দিকে স্থানীয় লোকজন ভুট্টা খেতের পাশে সারা শরীর বালুর নিচে শুধু হাঁটু থেকে পা দুটো উপরে একটি লাশ দেখতে পেয়ে ফুলবাড়ী থানা পুলিশকে অবগত করেন। পরে ফুলবাড়ী থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ দেখাশোনা করে রংপুর ক্রাইম সিন টিমকে খবর দিলে তারা এসে ফুলবাড়ী থানা পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তিকে দুই-তিন দিন আগে হত্যা করে ভুট্টা ক্ষেতের পাশে বালু দিয়ে চাপা দেওয়া হয়েছিল। তবে উপরের বালু সরে যাওয়ায় লাশের দুই পা দেখা যায়, যা দেখে স্থানীয়রা পুলিশকে লাশের বিষয় অবগত করে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন, "আমরা ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শুরু করেছি। রংপুর থেকে ক্রাইম সিন এসে লাশ উত্তোলনের পর মৃত্যুর কারণসহ বিস্তারিত জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"