শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩১:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

গোমস্তাপুরে তন্ময় হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা।

গোমস্তাপুরে তন্ময় হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা।

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এসএসসি পরীক্ষার্থী তন্ময় হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা। রোববার সকালে খয়রাবাদ তাহিনগর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হলে কলেজ মোড়ে গিয়ে আধাঘণ্টা পথ অবরোধ করে রাখে। পরে  উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, ১৩-১০-২০২৪ ইং তারিখ তন্ময়(১৭) নামে একটি ছেলে নিখোঁজ হয়। নিখোঁজের চারদিন পর চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর দুর্গাপুর ঘাটে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার হয়। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।বিচার চেয়ে কয়েকবার থানায় গেলেও মামলা না নেওয়ার অভিযোগ করেন তারা। থানায় মামলা না নেওয়ার কারণে বিক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর থানা থেকে উদ্ধার করা হয়েছে সেখানে ইউডি মামলা হয়েছে।