শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:২১:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির পরিচিতি সভায় সংঘর্ষ, আহত ৬

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির পরিচিতি সভায় সংঘর্ষ, আহত ৬

ঢাকা প্রেস,সুনামগঞ্জ প্রতিনিধ:-

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত সুনামগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।
 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পদবঞ্চিত ছাত্রদের একটি অংশ এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা চলছিল। এতে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষার্থীরা একত্রিত হন। এ সময় পদবঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়।
 

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।