শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৭:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ফরিদপুরে রুমা হত্যাকাণ্ড: বিচারের দাবিতে কলেজ ক্যাম্পাসে তীব্র প্রতিবাদ

ফরিদপুরে রুমা হত্যাকাণ্ড: বিচারের দাবিতে কলেজ ক্যাম্পাসে তীব্র প্রতিবাদ

ঢাকা প্রেস
ফরিদপুর জেলা প্রতিনিধি:-


 

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে এক শিক্ষার্থীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্যাম্পাস কাঁপছে। মঙ্গলবার দুপুরে কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রুমা সুলতানাকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ন্যায়হীনতার বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা একযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
 

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রুমাকে তার স্বামী সাগর হোসেন হত্যা করে হাসপাতালে ভর্তি করে এবং মৃত্যুর কারণ গোপন করার চেষ্টা করে। মধুখালী থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 

রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সন্তোষ কুমার বাগচীসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা বলেন, এই ঘটনা কলেজ পরিবারের জন্য এক মর্মান্তিক আঘাত। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।