শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:০২:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নওগাঁয় বিএনপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা, তিন ভাই গুরুতর আহত

নওগাঁয় বিএনপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা, তিন ভাই গুরুতর আহত

ঢাকা প্রেস,নওগাঁ প্রতিনিধি:-
 

নওগাঁ শহরের ইয়াদ আলীর মোড়ে শনিবার রাতে সন্ত্রাসী হামলায় বিএনপি ও যুবদলের তিন নেতাকর্মী গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন আফজাল হোসেনের তিন ছেলে: আব্দুল মজিদ (৬০), কাবিল হোসেন (৫২) এবং শফিকুল ইসলাম (৪৫)।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে তিন ভাই তাদের দোকান বন্ধ করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা অস্ত্রধারী সন্ত্রাসীরা হঠাৎ গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর এলোপাতাড়ি হামলা চালিয়ে পালিয়ে যায়। পালানোর সময় তারা মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত একটি ওয়ানশুটার গান ফেলে রেখে যায়।
 

ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
 

বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মাহবুব হাসান অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগের ক্যাডার মোহাম্মদ আলী তার দুই সহযোগীকে নিয়ে এই হামলা চালিয়েছে।
 

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছে। পরে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুপার কুতব উদ্দিন জানিয়েছেন, হামলায় ব্যবহৃত ওয়ানশুটার গান ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে এবং রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে। বিএনপি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের বিচারের দাবি জানিয়েছে।