শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৭:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

ইনস্টাগ্রামে পরিচয়, ঢাকায় ঘোরাঘুরি—শেষ পর্যন্ত হোটেলে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ইনস্টাগ্রামে পরিচয়, ঢাকায় ঘোরাঘুরি—শেষ পর্যন্ত হোটেলে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ঢাকা প্রেস,নিউজ ডেস্ক:-

 

ইনস্টাগ্রামে শুরু হয়েছিল পরিচয়, এরপর গড়ে ওঠে বন্ধুত্ব। এই বন্ধুত্বের সূত্র ধরে গত ৪ এপ্রিল ঢাকায় একসঙ্গে ঘুরতে বের হন এক তরুণী ও দুই যুবক। রাত সাড়ে ৯টার দিকে একটি প্রাইভেটকারে কোমল পানীয়ের সঙ্গে তরুণীকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়। এরপর তরুণী যখন অপ্রকৃতিস্থ হয়ে পড়েন, তখন তাঁকে কৌশলে তেজগাঁওয়ের একটি হোটেলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার ভিডিওও ধারণ করে অভিযুক্তরা।
 

পরদিন সকালে তাঁকে কুড়িল ফ্লাইওভারের নিচে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
 

ঘটনার পর ভুক্তভোগী তরুণী ঢাকার তেজগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি দুই যুবকের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অভিযোগ আনেন।
 

গ্রেপ্তারকৃতরা হলেন—হাসিব চৌধুরী (২৭) ও আতিক হোসেন ভূঁইয়া (২৯)। তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে, রোববার বিমানবন্দর এলাকা থেকে আতিক এবং মঙ্গলবার চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে হাসিবকে গ্রেপ্তার করা হয়।
 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোবাইল ফোন, পেনড্রাইভ, ল্যাপটপ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তাদের হেফাজতে থাকা ডিভাইসগুলোতে ভুক্তভোগী তরুণীসহ আরও একাধিক নারীর ধর্ষণের ভিডিও পাওয়া গেছে।
 

মূল অভিযুক্ত হাসিব চৌধুরী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।