শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৫:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রূপগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হামলার প্রতিবাদে মানববন্ধন

রূপগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হামলার প্রতিবাদে মানববন্ধন

ঢাকা প্রেস

নিজস্ব প্রতিবেদক:-

 

 

নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন ও দয়াল চন্দ্র শীলের ব্যবসায় প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে।

 

রূপগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হামলার প্রতিবাদে মানববন্ধন

 

 

২ অক্টোবর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে কায়েতপাড়া ইউনিয়ন হিন্দু সম্প্রদায়ের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, দয়াল চন্দ্র শীলের ছেলে সুমন চন্দ্র শীল, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের বিধান কৃষ্ণ রায়, যুবদল নেতা উত্তম সাহা, সাধারণ সম্পাদক রূপগঞ্জ উপজেলা জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের দিপু চন্দ্রপুর গোপ ও সভাপতি কায়েতপাড়া ইউনিয়ন কামাল নাসেরসহ আরো অনেকে। এসময় বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের উপর সন্ত্রাসীরা প্রায়ই হামলা ও নির্যাতন চালায়। গত মঙ্গলবার রাতে কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকার দয়াল চন্দ্র শীলের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা হামলা চালায়। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য জোরদাবি জানাচ্ছি