বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৪:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হারের পর বাংলাদেশ অধিনায়ক সাকিব বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি

হারের পর বাংলাদেশ অধিনায়ক সাকিব বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি

চলতি এশিয়া কাপের সুপার ফোরে টানা দ্বিতীয় হারের সম্মুখিন হলো বাংলাদেশ। লাহোরে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর শনিবার কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হারল ২১ রানে। লঙ্কানদের দেওয়া ২৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ২৩৬ রানে। 

হারের পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, সর্বোচ্চ চেষ্টাটাই করেছেন তারা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘প্রথমেই ভেবেছিলাম টস জিতে ভালো হয়েছে। আমরা আসলে ভালো বোলিং করতে পারিনি। 


শ্রীলঙ্কা যেভাবে নতুন বল হ্যান্ডেল করেছে, তাদেরকে কৃতিত্ব দিতেই হবে। সাদিরা আমাদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গেছে। তাওহীদ হৃদয় ৮২ রানের ইনিংস খেলে একাই লড়ে গেছেন। হৃদয়ের ব্যাটিং সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সে দারুণ ব্যাটিং করেছে। 

সে এখানে এলপিএল খেলেছিল, দারুণ খেলেছি টুর্নামেন্টটিতে।’ সাকিব আরো বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। সিমাররা আজ কিছুটা খরুচে ছিল, তবে তারা সবগুলো উইকেট শিকার করেছে। তাই এদের নিয়ে কোনো অভিযোগ নেই।’