সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গান বাংলার তাপস গ্রেপ্তার ও ৭ দিনের রিমান্ডের আবেদন

গান বাংলার তাপস গ্রেপ্তার ও ৭ দিনের রিমান্ডের আবেদন

ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-
 

গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার
 

বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গত সোমবার (৪ নভেম্বর) উত্তরা পূর্ব থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা রুজু হয়েছে। পুলিশ তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে।

 

গত জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৮ জুলাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অনেকে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানাধীন ৪ নং সেক্টরস্থ আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা তাদের উপর হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এই হামলায় ইশতিয়াকের পেটে গুলি লাগে।

 

গত ২৯ সেপ্টেম্বর, ইশতিয়াক মাহমুদ উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। কৌশিক হোসেন তাপস এই মামলায় ৯ নম্বর আসামি।

 

উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. মহিববুল্লাহ তাপসের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছেন। এই আবেদনের উপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামানের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।