শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মায়ের খুঁজে ১৭ মাসের শিশু তাসনেহা

মায়ের খুঁজে ১৭ মাসের শিশু তাসনেহা

ঢাকা প্রেস,আখাউড়া প্রতিনিধি:-

 

‘বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’—এ গুণীজন সঞ্জিব চট্টোপাধ্যায়ের এই বিখ্যাত উক্তিটি আজ সত্য হয়ে দাঁড়িয়েছে। ১৭ মাস বয়সী শিশুটির অবস্থা এখন কেবল এক মর্মান্তিক কাহিনী। গত ১০ দিন ধরে সে তার মাকে খুঁজে পাচ্ছে না। অসহায় শিশুটি প্রতিনিয়ত তার মায়ের কোল খুঁজছে, এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে মায়ের কোলের জন্য পাগল হয়ে উঠেছে। তার কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে ওঠেছে। পাশের প্রতিবেশীরা চেষ্টা করেছেন শিশুটির কান্না থামাতে, কিন্তু কিছুতেই তার কান্না থামানো সম্ভব হয়নি। কখনো বাবা আবার কখনো অন্য কোনো স্বজনের কোলে তার ঠাঁই হচ্ছে, কিন্তু কোনোভাবেই শান্ত হয়নি শিশুটি। তার চোখে যেন কেবল একটাই প্রশ্ন—‘আম্মা কোথায়?’ কিন্তু মাকে কোথাও খুঁজে পাচ্ছে না।
 

১০ দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাধানগর এলাকার সুমাইয়া আক্তার (৩০) নামক এক নারী হাসপাতালে ওষুধ আনতে গিয়ে নিখোঁজ হন। তার স্বামী অপু মিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন এ বিষয়ে। গত রোববার থেকে সুমাইয়ার whereabouts জানা যায়নি।
 

স্থানীয়রা জানান, সুমাইয়া আক্তারের অনুপস্থিতিতে তার দুটি সন্তান প্রচণ্ড কষ্ট পাচ্ছে। তাদের মধ্যে ১৭ মাস বয়সী শিশুটি অবর্ণনীয় কষ্টে ভুগছে। ‘আম্মা, আম্মা’ বলে একটানা ডাকছে, কিন্তু মা তার কাছে নেই। বিশেষ করে, বুকের দুধ না খাওয়া শিশুটি একেবারে অস্থির হয়ে পড়েছে। যখনই মায়ের ছবি দেখানো হয়, কিছুটা শান্ত হয়, তবে তা কিছু সময়ের জন্য। আবার শুরু হয়ে যায় কান্না।
 

অপুর অভিযোগ, তার স্ত্রীর নিখোঁজ হওয়ার পর থেকে তারা বিভিন্ন আত্মীয়-স্বজনদের কাছে খোঁজ নিয়েছেন, কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমার ১৭ মাস বয়সী শিশু মায়ের কোল খুঁজছে, অথচ মাকে কোথাও পাচ্ছি না।’
 

এ ঘটনায় আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানিয়েছেন, ‘পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ এসেছে এবং আমরা তার সন্ধান চালিয়ে যাচ্ছি।’
 

এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে, অপু মিয়া জানান, ০১৬৮৯৯১৭৯২৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন।