শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:১৩:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

চাঁপাইনবাবগঞ্জে বদর দিবসে পৌর জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল 

চাঁপাইনবাবগঞ্জে বদর দিবসে পৌর জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল 

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


 

চাঁপাইনবাবগঞ্জে বদর দিবসে পৌরসভার ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামী’র উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 

আজ মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মাঠ প্রাঙ্গণে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার ৩নং ওয়ার্ড আমির আব্দুল্লাহ আল মামন। এসময় প্রধান অতিথি আলোচনায় বক্তব্যে দেন চাঁপাই নবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার আমির হাফেজ গোলাম রাব্বানী ও নায়েবে আমির অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ, পৌর কর্ম পরিষদের দপ্তর সম্পাদক আব্দুল মকিম, পৌর কর্ম পরিষদের সদস্য আনোয়ার হোসেন, ১৩ নং ওয়ার্ড সাবেক কাউন্সিল আব্দুল খালেক প্রমুখ।


আলোচনার সভার সঞ্চালনা করেন পৌর ৩নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি হেলাল উদ্দিন শেখ নাসিম।


এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ওয়ার্ড  জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক বৃন্দ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস দিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ রাজারামপুর এহিউসসুন্নাহ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আব্দুল মোমিন।