শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০১:০৩:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবার

গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়  এসএসসি পরীক্ষার্থী মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রতন মিয়া (৪৫) নামে এক বাবার প্রাণ গেল। 

আজ ১৬এপ্রিল বুধবার  দুপুরে উপজেলার দীঘা পুলিয়াদি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার্থী মেয়ে রিক্তা আক্তার (১৬) আজ বুধবার  দুপুরে কালবৈশাখী ঝড়ের পর বাড়ির পানি মটরের সুইচ অন করেন। কিন্তু পানি মটরের সংযোগ দেওয়া তারের ত্রুটির কারণে পানির কলের পাশের টিনের বেড়াটি বিদ্যুতায়িত হয়ে  যাওয়ার রিক্তা আক্তার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। এ সময় রিক্তার মা চিৎকার শুরু করলে মেয়েকে বাঁচাতে ছুটে যান বাবা রতন মিয়া(৪৫)। কিন্তু তিনি বিদ্যুতায়িত টিনের বেড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। সে মোঃ সোহরাবের বড় ছেলে। এই মর্মান্তিক ঘটনার এলাকায়  শোকের ছায়া নেমে এসেছে ।