বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৯:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্বকাপে পাকিস্তান ইতিহাস গড়তে চায়

বিশ্বকাপে পাকিস্তান ইতিহাস গড়তে চায়

চার ম্যাচে ২ জয়, ২ হার। উপ-মাহাদেশে বিশ্বকাপ জন্য এই টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তানকে নিয়ে বাজি ধরার লোকের অভাব ছিল না। তবে আশা পূরণ করতে পারছেন না বাবর আজমরা। যদিও এখনো সব শেষ হয়ে যায়নি বলে মনে করেন পাকিস্তানের পেসার শাহীন আফ্রিদি। ভারতে এবার ইতিহাস গড়তে চান বলে জানিয়েছেন তিনি। পাকিস্তান ডিজিটালে দেয়া ভিডিও বার্তায় শাহীন বলেন, ‘হার হারই। 

এটা মেনে নিতে হবে। তবে হার থেকেই শিক্ষা নেওয়াটা দলের জন্য ভালো। সামনের দুটি ম্যাচ (আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা) আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এখনো টুর্নামেন্টে টিকে আছি। এখানে আমরা ইতিহাস গড়ার জন্যই এসেছি।’ জয়ের ধারায় ফিরতে আজ আফানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান।


এই ম্যাচটিও হালকাভাবে নেয়ার সুযোগ নেই ১৯৯২ বিশ্বচ্যাম্পিয়দের। তুলনামূলক দুর্বল দল হলেও আফগানদের স্পিন শক্তি বিশ্বমানের। তার ঝাঁঝ ভালোই টের পেয়েছে ইংল্যান্ড। স্পিন বিষে কাবু করে বর্তমান চ্যাম্পিয়নদের হারান রশিদ খান, মুজিব উর রহমানরা। তবে শাহিন মনে করে, আফগানদের স্পিন শক্তিশালী হলেও তুলনায় কম নয় নিজেদের ব্যাটিং বিভাগ।

শাহীন বলেন, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। যে কেউ যে কাউকে হারাতে পারে। যেটা এরই মধ্যে দেখা গেছে। আফগানিস্তান ভালো ক্রিকেট খেলছে, কয়েক দিন আগে ইংল্যান্ডকে হারিয়েছে। আমাদের দক্ষতার সর্বোচ্চ প্রয়োগই করতে হবে ওদের বিপক্ষে। তাদের বিশ্বমানের স্পিনার আছে। তবে আমাদের ব্যাটসম্যানরাও কিন্তু ভালো করছে।’