শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৭:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নরসিংদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই যুবকের প্রাণহানি

নরসিংদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই যুবকের প্রাণহানি

ঢাকা প্রেস
নরসিংদী প্রতিনিধি:-


নরসিংদীর শিবপুরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার গাবতলীতে (মরজাল বাসস্ট্যান্ডের অদূরে) এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, সদর উপজেলার চিনিশপুরের আক্তারুজ্জামানের ছেলে দারুল কারার সিফাত (২৮) এবং একই এলাকার ইকবাল ফকিরের ছেলে সোহেল ফকির (২৯)।
 

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, সোহেলকে মরজালের একটি প্রশিক্ষণ সেন্টার থেকে নিয়ে মোটরসাইকেলযোগে নরসিংদীর চিনিশপুরে ফিরছিলেন সিফাত। এ সময় গাবতলী এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনেই মারাত্মক আহত হন। পরে তাদের উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 

এ ঘটনায় ইটাখোলা হাইওয়ে পুলিশের পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সোহেল সারোয়ার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি কাভার্ডভ্যান জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।