শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

খুলনা-৬ আসনের সাবেক এমপি রশীদুজ্জামান গ্রেপ্তার

খুলনা-৬ আসনের সাবেক এমপি রশীদুজ্জামান গ্রেপ্তার

ঢাকা প্রেস
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-


 

পটুয়াখালীতে র‍্যাবের হাতে গ্রেপ্তার খুলনা-৬ আসনের সাবেক এমপি রশীদুজ্জামান।

 

বুধবার (১৬ অক্টোবর) ভোরে পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে র‍্যাবের যৌথ অভিযানে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ নেতা রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সহিংসতা ও বিস্ফোরক সংক্রান্ত তিনটি মামলা রয়েছে।

 

কপিলমুনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রশীদুজ্জামান ২০০৯ সালে পাইকগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও জামানত জারি হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

 

গত ৫ আগস্ট সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের অন্যতম ছিলেন রশীদুজ্জামান। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে পটুয়াখালীতে আত্মগোপন করে থাকতে দেখা যায়।