শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:৩১:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

২ কেজি ২৮০ গ্রাম ওজনের এক ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৮৪০ টাকায়

২ কেজি ২৮০ গ্রাম ওজনের এক ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৮৪০ টাকায়

ঢাকা প্রেস
কুয়াকাটা প্রতিনিধি:-


 

পটুয়াখালীর কুয়াকাটায় মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে জেলে মো. আলমাসের জালে একটি বিশাল ইলিশ ধরা পড়ে। মাছটির ওজন ২ কেজি ২৮০ গ্রাম। পরে নিলামে এই ইলিশ বিক্রি হয় মোট ৬ হাজার ৮৪০ টাকায়।
 

কুয়াকাটার মেয়র বাজারের মনি ফিস আড়তে মাছটি নিয়ে আসা হয়। সেখানে অনেক ক্রেতা এই বিশাল ইলিশ দেখতে ভিড় জমান। অবশেষে মো. হাসান নামের এক ব্যক্তি সর্বোচ্চ দাম দিয়ে মাছটি কিনে নেন।
 

জেলে আলমাস বলেন, "সাগরে গিয়ে বরাবরের মতো হাইরচর নামক স্থানে জাল ফেলি। এ সময় এই বড় মাছটি আমাদের জালে ধরা পড়ে। এত বড় মাছ পেয়ে আমরা সবাই খুশি।"
 

মনি ফিস আড়তের ব্যবসায়ী রুবেল ঘরামি জানান, "এত বড় ইলিশ এই বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে প্রতি কেজি দাম হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা।"
 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, "এই সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। সমুদ্রের মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ ধরনের মাছ আরও বেশি ধরা পড়বে।"