সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ২৬৮ কর্মকর্তাকে বদলি

এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ২৬৮ কর্মকর্তাকে বদলি

কাস্টমস বিভাগের যুগ্ম কমিশনার ও সহকারী রাজস্ব কর্মকর্তা পদের বড় ধরনের রদবদল এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ২৬৮ সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। এ ছাড়া দুজন যুগ্ম কমিশনারকেও বদলি করা হয়েছে।
 
এনবিআরের দ্বিতীয় সচিব মো. মাসুদ রানা স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এসব কর্মকর্তাকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোলের কাস্টমসের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।

এনবিআরের বদলি সংশ্লিষ্ট কর্মকর্তারা  বলেন, দেশের রাজস্ব খাতে গতি আনতে এনবিআর থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বদলির আদেশে এই কর্মকর্তাদের ১৪ ও ১৭ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।