বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৯:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় থাকছে ভিন্নতা

বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় থাকছে ভিন্নতা

ঈদের ছুটি শেষে আবারও ব্যস্ততা বিসিবিতে। কিছুদিন পরই রয়েছে জিম্বাবুয়ে সিরিজ, এরপর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

জিম্বাবুয়ে সিরিজের চেয়েও নির্বাচকরা এখন বেশি মনোযোগী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে। বিসিবির নতুন ট্রেনার নাথান কেইলির চাওয়ায় এবার ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হবে একটু অন্যভাবে। 
জানা গেছে, ক্রিকেটারদের দৌড়াতে হবে অ্যাথলেটিকস ট্র্যাকে, দিতে হবে শারীরিক নানা ধরনের ফিটনেস পরীক্ষা। ইয়ো ইয়ো টেস্টও দিতে হবে ক্রিকেটারদের। 
বিসিবির নতুন অস্ট্রেলিয়ান ট্রেনার ক্রিকেটারদের ১৬০০ মিটারের রানিং টেস্ট নিতে চান। অ্যাথলেটিকস ট্র্যাকে দৌড় শেষ হলেই একই দিনে মিরপুরের ইনডোরে হবে বাকি শারীরিক ফিটনেস টেস্ট। জিম্বাবুয়ে সিরিজের আগে ২-৩ দিনের একটা ছোট্ট অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনাও আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের।
উল্লেখ্য, ২৮ এপ্রিল বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে। এরপরই শুরু হয়ে যাবে বিশ্বকাপের ব্যস্ততা।