শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:৩২:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

উখিয়ায় দুই এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উখিয়ায় দুই এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস
ষ্টাফ রিপোর্টার কক্সবাজার:-


কক্সবাজারের উখিয়ায় এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনাল এর দুই কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮অক্টোবর)সকাল ৯টার দিকে উখিয়া রাজাপালং ও উপজেলা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে পৃথকভাবে দুইটি মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন,পটুয়াখালী বাউফল উপজেলার মাঝপাড়া এলাকার মোজাম্মেল হকের পুত্র মেহেরাব হোসেন(৩০),হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখ লাল দেবের মেয়ে পপি দেব(২৭)। তারা দুইজনে এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনাল এর দুই কর্মী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন, উখিয়া থানার ওসি, তদন্ত শফিকুল ইসলাম।

তিনি জানান, উখিয়া পৃথকভাবে দুই এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুইজনে একইভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দুইজনে এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনাল এর দুই কর্মী ছিলেন।এবং সহকর্মী ছিলেন।পুলিশ এটি নিয়ে কাজ করছে।তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটি জানা যায়নি।মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।