শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:৪১:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুড়িগ্রামে এক নারী প্রতারককে পুলিশে দিল এলাকাবাসী 

কুড়িগ্রামে এক নারী প্রতারককে পুলিশে দিল এলাকাবাসী 

ঢাকা প্রেস
মোঃ হাফিজুর রহমান, রাজারহাট উপজেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারি টিউবওয়েল দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার প্রতারনা করতে গিয়ে এক নারী প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। 
 

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত ওই নারীকে জেল হাজতে প্রেরণ করেছে রাজারহাট থানা পুলিশ। 
 

পুলিশ জানায়,উপজেলা সদর ইউনিয়নের দূর্গারাম আবাসনে মঙ্গলবার দুপুরে মহিলাদের সরকারি টিউবওয়েল দেয়ার নাম করে সালমা আক্তার স্মৃতি (২৭) নামের এক প্রতারক টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে রাজারহাট থানায় খবর দেয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্মৃতিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। 
 

সালমা আক্তার স্মৃতি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পশ্চিম পাখিউড়া এলাকার সুরুজ্জামান মোল্লার মেয়ে।
 

অভাবের তাড়নায় সে বিভিন্ন জায়গায় প্রতারনা করতো বলে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে। 
 

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ওই নারীকে ১৫১ ধারায় মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।